Saturday, May 8, 2021

গণিতের জন্য গুরুত্বপূর্ণ ১৪০টি ইংলিশ শব্দের বাংলা অর্থ



http://prebd.com
গণিতের জন্য গুরুত্বপূর্ণ ১৪০টি ইংলিশ শব্দের বাংলা অর্থ

Math term


A

1) absolute – পরম
2) abstract number – শুদ্ধ সংখ্যা
3) addition – যোগ
4) algebra – বীজগণিত
5) aliquot part – একাংশ
6) approximate – আসন্ন, স্থূল
7) approximately – স্থূলতঃ, আসন্ন
8) approximate value – আসন্নমান
9) arithmetic – পাটিগণিত
10) arithmetic series – সমান্তর শ্রেণী
11) average – গড়
12) on an average – গড়ে
B
13) base (of logarithm) – নিধান
14) binomial – দ্বিপদ
15) by – ভাজিত
C
16) cardinal – অঙ্কবাচক
17) characteristic (of log) – পূর্ণক
18) coefficient – গুণক
19) combination – সমাবেশ
20) commensurable – প্রমেয়
21) complex – জটিল
22) compound – মিশ্র, যৌগিক
23) compound interest – চক্রবৃদ্ধি
24) concrete number – বদ্ধ সংখ্যা
25) constant – ধ্রুবক
26) co-ordinates – স্থানাংক
27) cube – ঘন, ঘনফল
28) cube root – ঘনমূল
29) cubic – ত্রিঘাত, ঘন
D
30) decimal – দশমিক
31) denominator – হর
32) difference – অন্তর
33) differential calculus – অন্তরকলন
34) digit – অঙ্ক
35) dimension – মাত্রা
36) dividend – ভাজ্য, লাভাংশ
37) division – ভাগ, হরণ
38) divisor – ভাজক
39) double rule of three – বহুরাশিক
40) duo-decimal – দ্বাদশিক
E
41) elimination – অপনয়ন
42) equation – সমীকরণ
43) equivalent – তুল্য, সমতুল্য
44) even – জোড়, যুগ্ম, সম
45) evolution – অবঘাতন
46) expansion – বিস্তৃতি
47) exponential theorem – সূচকসূত্র
48) expression – রাশি, রাশিমালা
F
49) factor – উৎপাদক
50) factorial – গৌণিক
51) formula – সূত্র
52) fraction – ভগ্নাংশ
53) function – অপেক্ষক
G
54) geometric series – গুণোত্তর শ্রেণী
55) graph – লেখ, লেখচিত্র, চিত্র
56) graphical – লৈখিক
H
57) harmonic series – বিপরীত শ্রেণী
58) highest common factor (HCF) – গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গসাগু)
59) homogeneous – সমমাত্র
I
60) identity – অবেদ
61) imaginary – কল্পিত
62) improper (fraction) – অপ্রকৃত
63) incommensurable – অমেয়
64) indeterminant – অনির্ণেয়
65) index – সূচক
66) infinite, infinity – অসীম, অনন্ত
67) integer – পূর্ণসংখ্যা
68) integral calculus – সমাকলন
69) into (×) – গুণিত
70) inverse ratio – ব্যস্ত অনুপাত
71) involution – উদ্ঘাতন
72) irrational – অমূলদ
L
73) logarithm – লগারিদম Android App: Job Circular
74) lowest common multiple (LCM) – লঘিষ্ঠ সাধারণ গুণিতক (লসাগু)
M
75) magnitude – মান, পরিমাণ
76) mantissa (of log.) – অংশক
77) maximum – চরম, বৃহত্তম
78) mean – মধ্যক, সমক
79) minimum – অবম, অল্পতম
80) minus – বিযুক্ত
81) mixed (fraction) – মিশ্র
82) multiple – গুণিতক
83) multiplicand – গুণ্য, গুণনীয়
84) multiplication – গুণন, পূরণ
85) multiplier – গূণক
N
86) negative – ঋণ, নেগেটিভ
87) number – সংখ্যা
88) numerator – লব
O
89) odd – বিজোড়, অযুগ্ম, বিষম
90) order – ক্রম
91) ordinal – পূরণবাচক
92) ordinate – কোটি
P
93) percent – শতকরা, প্রতিশত, শতাংশ
94) percentage – শতকরা হার
95) permutation – বিন্যাস
96) plus – যুক্ত prebd. com
97) positive – ধন, পজিটিভ
98) power – ঘাত
99) practice – চলিত নিয়ম
100) present worth – বর্তমান মূল্য
101) prime – মৌলিক
102) product – গুণফল
103) progression – প্রগতি
104) proper (fraction) – প্রকৃত
105) proportion – সমানুপাত
Q
106) quadratic – দ্বিঘাত
107) quantity – রাশি
108) quotient – ভাগফল
R
109) rate – দর, হার
110) ratio – অনুপাত
111) rational – মূলদ
112) reciprocal – বিপরীত
113) recurring – আবৃত্ত
114) reduction – লঘুকরণ
115) remainder – অবশিষ্ট, বাকি, শেষ, ভাগশেষ
116) root – মূল[ fb/BDCareerGuide ]
117) rule of three – ত্রৈরাশিক
S
118) series – শ্রেণী
119) side (of equation) – পক্ষ
120) sign – চিহ্ন
121) significant – সার্থক
122) simple – সরল
123) simplification – সরলীকরণ
124) simultaneous equation – সহসমীকরণ
125) solution – সমাধান
126) square – বর্গ, বর্গফল
127) square root – বর্গমূল
128) subtraction – বিয়োগ, ব্যবকলন
129) sum – যোগফল, সমষ্টি
130) surd – করণী
T
131) term – পদ, রাশি
U
132) uniform – সম
133) unit – একক
134) unitary method – ঐকিক নিয়ম
135) unknown quantity – অজ্ঞাত রাশি
V
136) value – মূল্য, মান
137) variable – চল
138) variation – ভেদ
139) vulgar (fraction) – সামান্য
Z
140) zero – শূন্য

অংকের ভেতরের কথা বুঝতে পারলে অংক করা কত সহজ !!! দেখুন:

http://prebd.



Q: Three partner a,b,c start a business.Twice the investment of A is equal to thrice the capital of B is 4 times of capital of C .. find each share out of total profit 29700

বাংলা সারমর্ম:

তিনজন পার্টনার এর মধ্যে a এর বিনিয়োগের দ্বিগুণ এবং b এর বিনিয়োগের ৩গুণ সমান, যা আবার c এর বিনিয়োগের ৪ গুণ। যদি মোট লাভ ২৯৭০০ টাকা হয় তাহল কার লভ্যাংশ কত টাকা?

সমাধান:

এমন একটি সংখ্যা কল্পনা করুন যাকে ২, ৩ এবং ৪ দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ 2, 3 এবং 4 এর ল.সা.গু = ১২ এখন

a:b:c = ১২:১২:১২ = ৬:৪:১ ( দুভাগ তিনভাগের 1ভাগ এবং শেষে b এর 4 ভাগের এক ভাগ হলো c তাহলে a:b:c = ৬:৪:১ অনুপাতের যোগফল ১১ । তাহলে ১ অংশের মান ২৯৭০০/১১ = ২৭০০ সুতরাং a = ১৬২০০ , b = ১০৮০০ এবং c = ২৭০০

সাধারণ নিয়মে সমাধান:
Let C=X B=4x so A=4x*3/2=> 6x (এখানে বোঝার আছে ) so ratio =>6:4:1 their share A 16200, B 10800 এবং C 2700

নোট :
এই প্রশ্নগুলোতে সবাই অর্থ করতে সমস্যায় পরে যায়। আর সময় বেশি লাগে তখনি যখন x ধরে ভগ্নাংশ এনে সমাধান করবেন।

কিভাবে করলে দ্রুত হবে?

একজনের বিনিয়োগের ৫ অংশ = অন্য একজনের বিনিয়োগের ৬ অংশ হলে মনে হচ্ছে যার ৬ অংশ তার বেশি কিন্তু আসলে যার ৫ অংশ তার ই টাকা বেশি।
এধরণের অংকগুলোতে ল.সা.গু বের করে সমাধান করলে মুখে মুখে উত্তর মেলানো সম্ভব।

সবসময় শাব্দিক অর্থ অর্থাৎ পাই টু পাই অর্থ না খুঁজে প্রশ্নের সামারী বোঝার চেষ্টা করুন।

পরীক্ষার হলে গিয়ে যেন এ ধরণের প্রশ্ন প্রথমবার দেখতে না হয় তাই একটি অধ্যায় করার সময় সব ধরণের প্রশ্ন একবার হলেও সমাধান প্রাকটিস করে রাখুন।

নিজে চেষ্টা করুন:

Q-2: করিমের বয়স রহিমের বয়সের দ্বিগুণ কিন্তু ফাহিমের বয়সের তিনগুণ। তাদের বয়সের সমষ্টি 66 বছর হলে 5 বছর পর করিমের বয়স কত হবে ???
ক.21
খ.36
গ.41
ঘ. কোনটিই নয়।

Q-3: Abir’s monthly salary is equal to 30% of Zahir’s salary or 20% of Sohel’s monthly salary. If the sum of Zahir’s monthly salary and Sohel’s monthly salary is Tk. 50,000. What is the monthly salary of Abir? [MBA (IBA)-Dec,2011]

(A) 6,000
(B)7,500
(C) 8,500
(D) 10,500
(E)none of these

ব্যাখ্যা সহ সমাধান:

ধরি
আবিরের বেতন ৬০ টাকা (৬০ ধরা হলো যেন একে ৩০% ও ২০% বানানো যায় তাই)

এখন জহিরের বেতনের

৩০% = ৬০ ,
১% = ২
এবং ১০০% = ২০০ টাকা। জহিরের বেতন ২০০

আবার সোহেলের বেতনের
২০% = ৬০

১% =৩
এবং ১০০% =৩০০ টাকা। সোহেলের বেতন ৩০০

এখন জহির+সোহেলের বেতন একত্রে ২০০+৩০০ = ৫০০টাকা হলে আবিরের বেতন =৬০ টাকা।

জহির+সোহেলের বেতন একত্রে ১ টাকা হলে আবিরের বেতন = 60/500 টাকা।

জহির+সোহেলের বেতন একত্রে ৫০,০০০ টাকা হলে আবিরের বেতন = =৬,০০০ টাকা।

উত্তর: ৬০০০ টাক ।

( এভাবে ঐকিক নিয়মে না করে মুখে মুখে করা যাবে, এখানে বোঝার জন্য ঐকিক নিয়মে দেখানো হলো। )

2 নং প্রশ্নটির হিন্টস: রহিম:করিম:ফাহিম = 3:6:2 (প্রথমে মাঝের করিমের বয়স 6 ধরলে ভগ্নাংশ আসবে না। ) তারপর রহিমের দ্বিগুণ বলে সে 3 এবং ফাহিমের 3 গুণ বলায় সে 2 )

লিখেছেনঃ  ©মোঃ খাইরুল আলম ©